শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

কনকনে ঠান্ডা পনিতে নেমে চমকে দিলেন রাকুল প্রীত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড ক্যারিয়ারে তেমন একটা চমক নেই অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের। হাতে গোনা চার পাঁচটা সিনেমায় দেখা গেছে তাকে। তবে সোশ্যাল মিডিয়ায় সব সময় সরব থাকেন তিনি। প্রায়ই বিকিনিতে দেখা মেলে তার। এবার মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠান্ডা বরফ পানিতে নেমে এক বিরল সাহসিকতার পরিচয় দিলেন অভিনেত্রী।

শনিবার ইনস্টাগ্রামে বরফের পানিতে ডুব দেওয়ার এই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিও-র ক্যাপশনে মাইনাস ১৫ ডিগ্রি লিখে ইয়ারিয়াঁ অভিনেত্রীর চ্যালেঞ্জ, ‘আর কেউ?’ এদিন হালকা নীল-সাদা বিকিনিতে দেখা গেছে তাকে। ভিডিওতে দেখা গেছে, একটি কাঠের ঘর থেকে বেরিয়ে আসছেন রকুল প্রীত। তার চারপাশে অনেকেই শীতের পোশাক পরে থাকলেও রকুলপ্রীতের পরনে শুধুমাত্র নীল-সাদা বিকিনি। এরপরই বরফ গলা পানিতে তৈরি একটি সুইমিং পুলে ডুব দেন তিনি।

রাকুল প্রীতের এই ভিডিও দেখে চমকে গিয়েছেন তার ভক্তরা। বিভিন্ন মন্তব্যে ভরে উঠেছে তার পোস্ট। কেউ বলছেন, এই ভিডিওই প্রমাণ যে আসলে অত্যন্ত হট অভিনেত্রী। কারও মতে, রাকুল প্রীতের চেহারায় বিকিনি অত্যন্ত সুন্দর মানায়। অনেকে আবার মজার ছলে বলেছেন, বিকিনি অবতারে বরফজলে নামার পর ওই পানিই গরম হয়ে গেছে অভিনেত্রীর উষ্ণ আঁচে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit