রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মনিরামপুরে গৃহবধুর স্মৃতিভ্রম করে স্বর্নালঙ্কারসহ মালামাল লুট

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৬৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে তরল জাতীয় বিশেষ ক্যামিকেল ছিটিয়ে স্মৃতিভ্রম করে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে স্বর্নালঙ্কার, মোবাইল সেটসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। আর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মনিরামপুর পৌরশহরের গার্মেন্টস পট্ট্রিতে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

জানাযায়, উপজেলার ভোজগাতী ইউনিয়নের হুরগাতী গ্রামের প্রবাসী আবদুর রহিমের স্ত্রী তানজিলা খাতুন মঙ্গলবার দুপুরে মনিরামপুর পৌরশহরে আসেন কেনাকাটা করতে। দুপুর আড়াইটার দিকে গার্মেন্টস পট্টির পাশে পৌছলে অপরিচিত দুই যুবক নিজেদেরকে পোশাক বিক্রেতা পরিচয় দিয়ে তানজিলা খাতুনকে ভাবি সম্বোধন করে সালাম দেন। এক পর্যায়ে ওই দুই যুবক তানজিলাকে পটিয়ে তাদের দোকানে নিয়ে যাবার কথা বলে পাশে নিয়ে মুখমন্ডলে তরল জাতীয় ক্যামিকেল ছিটিয়ে দেয়।

এর পর পরই স্মৃমিভ্রম হয়ে পড়ে তানজিলা। তখন তাদের কথা মত তানজিলা শরীর থেকে স্বর্নের চেইন, দুইটা আংটি, দুইটি চুড়ি, একটি মোবাইল সেট ও নগদ টাকা তুলে দেন। এর পর ওই দুই যুবক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। ওসি(সার্বিক) শেখ মনিরুজ্জামান জানান, ওই প্রতারক চক্রকে আটক করতে এলাকায় অভিযান শুরু করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit