বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

৩৮ প্রেক্ষাগৃহে পাঠান, সৃষ্টি হচ্ছে ইতিহাস?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘পাঠান’। এর মাধ্যমে আগামী শুক্রবার বলিউড বাদশাহ শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তন দেখতে চলেছে বাংলাদেশের দর্শকরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া হিন্দি সিনেমা আমদানি। পাঠান মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। গত সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি। ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়ন; মানিকগঞ্জের নবীন; বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে পাঠানের পোস্টার টানানো হয়েছে।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন একটি গণমাধ্যমকে বলেন, ‘পাঠান সারাদেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে; ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। গতকাল (রবিবার) থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি শো’র টিকিট শেষ হয়ে গেছে’।

পাঠান মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। ২০০৯ সালে বলিউড মেগাস্টার সালমান খানের ‘ওয়ান্টেড’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এক সপ্তাহ ধরে সিনেমাটি এ দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। পরে স্থানীয় চলচ্চিত্র শিল্প সংস্থার প্রতিবাদের ফলে সিনেমাটি সরিয়ে নেওয়া হয়।

চলতি বছরের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় পাঠান। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার ৫০ কোটি টাকারও বেশি আয় করেছে। এতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম। আশা করা হচ্ছে, ভারতে বক্স অফিসের সব রেকর্ড ভাঙার পর সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসেও সাফল্যের সাক্ষী হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit