মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তুরস্কের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেশিরভাগ ইউরোপীয় দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কানাডায় শেষ হয়েছে তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট। যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক ইউরোপীয় দেশের তুর্কি কূটনৈতিক মিশনে রোববার স্থানীয় সময় রাত ৯টায় ভোটগ্রহণ শেষ হয়ে যায়। তবে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ও লুক্সেমবার্গে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা ভোটগ্রহণ পর্যন্ত চলবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।  

যুক্তরাজ্যে নিবন্ধিত প্রায় এক লাখ ২৭ হাজার ভোটার ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লন্ডন, ম্যানচেস্টার, এডিনবার্গ ও লিচেস্টারে ব্যালট বাক্সে তাদের ভোট দিয়েছেন। ওয়াশিংটনে তুর্কি দূতাবাস এবং নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, হিউস্টন, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেটসহ কূটনৈতিক মিশনে ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সাতটির মতো ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। সাউথ আফ্রিকার অন্তত ১ হাজার ৩৯২ জন নিবন্ধিত ভোটার ৬ থেকে ৭ মে প্রিটোরিয়া এবং কেপটাউনের ব্যালট বাক্সে তাদের ভোট দিয়েছেন।

সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে) অনুসারে, রোববার পর্যন্ত বিদেশে বসবাসকারী ১৬ লাখেরও বেশি তুর্কি নাগরিক নতুন প্রেসিডেন্ট এবং সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করতে তাদের ভোট দিয়েছেন। তুরস্কে ভোট হবে ১৪ মে রোববার। নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল এবং ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী ৬০০ সদস্যের তুরস্কের পার্লামেন্ট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা চারজন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেবেন। এবার এই পদে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, প্রধান বিরোধী নেতা কামাল কিলিচদারোগ্লু, মুহাররেম ইনসে ও সিনান ওগান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit