বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ঘোড়াঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ঘর বাড়ি ভাংচুর থানায় মামলা দায়ের

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৯১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ঘর বাড়ি ভাংচুর ও টাকা পয়সা মালামাল লুট থানায় মামলা দায়ের। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার চাটশাল বিলপাড়া গ্রামের আলতাফ হোসেন তার নানার চাটশাল মৌজার খং নং ১৪৬, দাগ নং- ১৫৪২, পরিমান- ১৫ শতক এবং চিয়ারগাঁও মৌজার খং নং- ৬৯, দাগ নং- ৫২, পরিমাণ- ১৮ শতক, উভয় মৌজায় ১৫+১৮ = ৩৩ শতক জমি প্রাপ্ত হন মোঃ আলতাফ হোসেন। উক্ত জমির উপরে ঘর বাড়ি নির্মাণ করে আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।

পূর্ব শত্রুতার জের ধরে গত ০৭/০৫/২৩ইং তারিখে বেলা অনুমান পৌনে ২টায় একই গ্রামের মোঃ নজরুল ইসলামের হুকুমে চিয়ারগাঁও এর আদিবাসী শ্রী সনেমন হাসদা, শ্রী পাউলুস হাসদা, শ্রী শুভ হাসদা, শ্রী বিপ্লব হাসদা, শ্রী আলিউস হাসদা সহ আরও বেশ কিছু আদিবাসী ব্যক্তিবর্গ মোঃ আলতাফ হোসেন ও তার পরিবারের সদস্যরা আত্মীয়র বাড়ীতে দাওয়াত খেতে যাওয়ার সুযোগে আলতাফ হোসেনের ঘর বাড়ি ভাংচুর করে টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে দায়েরকৃত মামলার অভিযোগ সুত্রে জানা যায়। আলতাফ হোসেন জানান, এ জমির বিষয়ে দিনাজপুর সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। এই ঘটনায় মোঃ আলতাফ হোসেন ঘোড়াঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। তিনি তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit