রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

পুঁজিবাজারে সূচকের পতন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২৭ Time View

ডেসক্ নিউজ : সোমবার (৮ মে) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ২৬১ দশমিক ৬২ পয়েন্টে, যা গত কার্যদিবসের তুলনায় কমেছে ৭ দশমিক ৭১ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ দশমিক ৫৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ১৯৬ দশমিক ৩৭ পয়েন্টে। এটি গত কার্যদিবসের তুলনায় কমেছে ৭ দশমিক ৫৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে কমেছে লেনদেনের কমেছে পরিমাণও। সোমবার লেনদেন হয়েছে ৭৫৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ৮৬ কোটি ৭০ লাখ টাকা কম। গত কার্যদিবসে  লেনদেন হয়েছিল ৮৪৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেনের শীর্ষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল। এ ছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি পার্ল, ইস্টার্ন হাউজিং, অগ্নি সিস্টেমস, লাফার্জহোলসিম, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল ও জেনেক্স ইনফোসিস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

এ ছাড়া এদিন ডিএসইতে ৩৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৫টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে এদিন বেড়েছে লেনেদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত কার্যদিবসে এর পরিমাণ ছিল ৯ কোটি ৪৮ লাখ টাকা। 

এ ছাড়া সোমবার সিএসইতে কমেছে সবগুলো সূচকের মান। এদিন সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭ দশমিক ৫৩ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১৮ হাজার ৪৭৪ দশমিক ৮৭ পয়েন্টে। আর সিএসআই সূচক ১ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৫ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৭ দশমিক ৮৮ পয়েন্টে ও ১১ হাজার ০৬৩ দশমিক ১৩ পয়েন্টে।

এদিকে সিএসই-৩০ সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪৯১ দশমিক ৬২ পয়েন্টে ও ১ হাজার ৩১৯ দশমিক ৩৮ পয়েন্টে। সোমবার সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৪৪টি ও অপরিবর্তিত রয়েছে ৯৩টির কোম্পানির শেয়ারের দর।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit