বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মঁপেলিয়ের তারকার চার গোলের জবাবে লিঁওর তারকার চার গোল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমটা খুব একটা ভালো কাটছে না লিঁওর। লিগ ওয়ানের এক সময়ের জায়ান্ট ক্লাবটি এই মৌসুমে আছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। এদিন তারা মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থাকা মঁপেলিয়েরের। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচটিতে হয়েছে গোলবন্যা। দুই দল মিলে করেছে ৯ গোল!

এই নয় গোলের মধ্যে ৮টি গোলই অবশ্য করেছেন দুই দলের দুই তারকা। মঁপেলিয়েরের এলেয়ি ওয়াহির ৪ গোলের জবাবে লিঁওর আলেক্সান্দ্রে লাকাজাতেও করেছেন ৪ গোল। তাতে রোমাঞ্চে ভরা ম্যাচের ফল নির্ধারিত হয়েছে ইনজুরি সময়ের দশম মিনিটে। যেখানে শেষ হাসি হেসেছে লিঁও।

লিঁওর মাঠে অবশ্য ম্যাচের শুরুটা দেখে এমন গোলবন্যার আভাস পাওয়া যায়নি। ম্যাচের ৩১ মিনিটে লাকাজাতের গোলে এগিয়ে যায় লিঁও। এই গোল খেয়েই জেগে ওঠেন মঁপেলিয়েরের ওয়াহি। ২০ বছর বয়সী ফ্রান্সের এই উঠতি তারকা তাণ্ডবনৃত্য শুরু করেন প্রতিপক্ষের দর্শকদের সামনে।

৪০ থেকে ৫৫–এই ১৫ মিনিটে গুনে গুনে চারবার লিঁওর জালে বল জড়ান ওয়াহি। দর্শকরা তখন বিস্ময়ে বিমূঢ়। নিশ্চিত হারের ক্ষণ গুনতে শুরু করে দিয়েছে লিঁওর সমর্থকরা। আগে গোল করেও তখন ৪-১ গোলে পিছিয়ে লিঁও।
স্বাগতিক দল ম্যাচে ফেরে ৫৯ ও ৭০ মিনিটে লাকাজাতের দ্বিতীয় ও দেজান লভ্রেনের গোলে। কিন্তু তখনও এক গোলে পিছিয়ে লিঁও।

৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লাকাজাতে, সেই সঙ্গে সমতায় ফেরে লিঁও। তিন গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরাটাই হয়তো জয়ের সমান। এমন ম্যাচে এক পয়েন্ট বাঁচাতে পারলেই যেকোনো দল খুশি হবে। কিন্তু নাটকীয়তায় ঘেরা ম্যাচে তখনও বাকি নাটকের।
এদিন ম্যাচে অতিরিক্ত সময় হিসেবে ১০ মিনিট যোগ করা হয়। স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় পেয়ে প্রাণপণে আক্রমণ করতে থাকে লিঁও। পিছিয়ে পড়েও সমতায় ফেরার পর তখন দারুণ অনুপ্রাণিত দলটা। যোগ করা সময়ের দশম মিনিটে পেনাল্টি পায় লিঁও। স্পটকিকে গোল করে লাকাজাতে তখন হিরো। স্বাগতিক সমর্থকদের উল্লাসে তখন স্টেডিয়ামে কান পাতা দায়!

এই ম্যাচে ৪ গোল করে লিগ ওয়ানের এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন লাকাজাতে। ২৪ গোল নিয়ে পিএসজির কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে লিঁওর তারকা। অন্যদিকে ৩০ ম্যাচে ১৭ গোল নিয়ে সাত নম্বরে ওয়াহি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit