ডেস্ক নিউজ : রোববার (৭ মে) হোটেল ক্লারিজে লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন টনি ব্লেয়ার। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দেন লেবার পার্টির প্রভাবশালী এ নেতা। টনি ব্লেয়ার প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশে চাইলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে কাজ করবেন তিনি।
এ সময় বিভিন্ন সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রশংসা করেন তিনি। পরে ক্লারিজ হোটেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠককালে বিনিয়োগের বিষয়ে বলেন। প্রধানমন্ত্রী বলেছেন আমার দেশের মানুষের কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার।
তখন টনি ব্লেয়ার বলেছেন, আমার সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিশেষ করে জিসিসিভুক্ত রাষ্ট্রগুলোর ভালো সম্পর্ক রয়েছে। বাংলাদেশ চাইলে তাদের আমি বিনিয়োগের বিষয়ে রাজি করাতে পারি।
এছাড়া এদিন ভুটানের রাজা, কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৩,/রাত ৮:৫০