শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

আশুলিয়ায় তিতাসের জোনাল অফিসের উদ্বোধন 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৬৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গ্রাহকের সেবার মান বাড়াতে আশুলিয়ায় তিতাসের জোনাল বিপণন অফিসের শুভ  উদ্বোধন করেছেন গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস)। রোববার বিকালে আশুলিয়ার বাইপাইল মডেল টাউন রোড এলাকায় ডক্টরস প্যালেসের দ্বিতীয় তলায় তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই জোনাল অফিসটি উদ্বোধন করা হয়। 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাসে ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ মোল্লা। তিনি কেক কেটে অফিসের উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই জোনাল অফিসের ব্যবস্থা করেছে তিতাস। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিতাস ডিস্ট্রিবিউশনের তদারকি করা হবে এই অফিস থেকে। তিন আরও বলেন যেহেতু পেট্রোল বাংলা থেকে গ্যাস কিনে গ্রাহকদের কাছে ডিস্ট্রিবিউশন করা হয় তাই অবৈধ সংযোগ এর ফলে তিতাসকে গুনতে হয় জরিমানা। এ সময় তিনি ইন্ডাস্ট্রিয়ালসহ যেকোন অবৈধ সংযোগের কোন ইনফরমেশন থাকলে তা তিতাস কর্তৃপক্ষের নিকট জানানোর অনুরোধ করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম মিয়া ও উপ ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ ঘোষসহ তিতাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাভার আশুলিয়ার কর্মকর্তা কর্মচারীগণ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit