বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

দাবানল: আলবার্টা থেকে সরানো হলো ২৫ হাজার বাসিন্দাকে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য আলবার্টায় দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দাবানলের কারণে অন্তত ২৫ হাজার মানুষকে ইতোমধ্যে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।

কমপক্ষে ১০৩টি দাবানলের মুখোমুখি হওয়ায় আলবার্টার প্রিমিয়ার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ পরিস্থিতিটিকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।

নিরাপত্তা বিবেচনায় এডসনের শহরের আট হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

স্মিথ বলেন, উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় দাবানলের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে এক লাখ ২২ হাজার হেক্টর জমি এখন পর্যন্ত পুড়ে গেছে।

অনেক এলাকায় প্রবল বাতাসের ধাক্কায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন উপত্যকা। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে এটির অবস্থান। এ ছাড়া প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেকের বাসিন্দারাও আছেন বিপদে। সেখানে ২০টি বাড়ি ইতোমধ্যে আগুনে পুড়ে গেছে।

দাবানল নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে অগ্নিনির্বাপক হেলিকপ্টার ও এয়ার ট্যাংকার। অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে ফেডারেল সরকার।

আলবার্টা কানাডার প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। তবে এখন পর্যন্ত তেল স্থাপনাগুলোর কোনোটা দাবানলের মধ্যে পড়েনি।

 

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit