বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

শচীনের গ্যারেজে যেসব গাড়ি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। টেস্ট এবং এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। মাঠ কাঁপানো ক্রিকেটার গ্যারেজ ও সমৃদ্ধ ফেরারি থেকে পোরশের মতো বিলাসবহুল গাড়িতে। কী কী গাড়ি আছে এই মাস্টার-ব্লাস্টারের সংগ্রহে তাই নিয়ে আজকের আয়োজন।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় শচীন টেন্ডুলকারের প্রথম গাড়ি ছিল মারুতি ৮০০। মাত্র ১৭ বছর বয়সে কিনেছিলেন এ গাড়ি। বিলাসবহুল স্পোর্টস কারের ভিড়ে এখনো নিজের কেনা প্রথম গাড়িটি যত্ন সহকারে রেখে দিয়েছেন শচীন। বিএমডব্লিউর একাধিক লাক্সারি গাড়ি রয়েছে শচীনের গ্যারেজে। ১.৭৫ কোটি রুপির বিএমডব্লিউ এম৬ গ্রান কুপ। ২.২৯ কোটি রুপির বিএমডব্লিউ আই৮। বিএমডব্লিউ এক্স৫ এম এবং বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজ।

সম্প্রতি এ সুপারফাস্ট স্পোর্টস গাড়িটি কিনেছেন শচীন টেন্ডুলকার। ভারতে পোরশের সবচেয়ে দামি গাড়ি এটি। গাড়িটির গতি ০ থেকে ১০০ কিলোমিটার হতে সময় লাগে মাত্র ২.৭ সেকেন্ড। পোরশে ৯১১ টার্বো এস এর দাম ৩.১৩ কোটি রুপি (এক্স-শোরুম)। বিশ্ববাজারে এ গাড়িটির মাত্র কয়েকটি ইউনিটই বিক্রি হয়। ২০০২ সালে ফিয়াতের পক্ষ থেকে ফেরারি মডেনা ৩৬০ উপহার দেওয়া হয়েছিল শচীনকে।

তার হাতে গাড়ির চাবি তুলে দিয়েছিলেন স্বয়ং ফেরারি ফর্মুলা ওয়ান কিংবদন্তি ড্রাইভার মাইকেল শুমাখার। নিসান জিটি-আর ইগোইস্ট এডিশনের মাত্র ৪৩টি ইউনিট রয়েছে পৃথিবীতে। আর ভারতে শুধু ১টি যার মালিক শচীন টেন্ডুলকার। ফেরারি মডেনা ৩৬০ বিক্রি করে এ গাড়ি কিনেছিলেন তিনি, যার দাম ২.১২ কোটি রুপি।

 

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit