বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সৌদি সফরে যাচ্ছেন শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফরে যাচ্ছেন। সুলিভানের সৌদি সফর আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। 

বৃহস্পতিবার ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি নামে গবেষণা প্রতিষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

জ্যাক সুলিভান বলেন, এ সপ্তাহের শেষ দিকে তিনি সৌদি আরব যাবেন। সেখানে তিনি দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। 

তিনি আরও বলেন, তার সৌদি সফরের আলোচনায় ইয়েমেন সংঘাতের বিষয়টি গুরুত্ব পাবে। 

সুলিভান বলেন, সৌদি আরবে গিয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অঞ্চলের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবেন।

সুলিভান এমন একসময় সৌদি সফরে যাচ্ছেন, যখন ওয়াশিংটন ও রিয়াদের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের জুলাইয়ে সৌদি সফরে যান। ওই সময় থেকে দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit