বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত করলো দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াকে আতিথয়তা দিবে দক্ষিণ আফ্রিকা।  সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। 

শুক্রবার সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

৩০ আগস্ট ডারবানে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অজিদের সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসরের পর প্রথম টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এখনও ফিঞ্চের পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

টি-টোয়েন্টি সিরিজের পরের দু’টো ম্যাচও ডারবানে হবে যথাক্রমে-পহেলা সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর। ব্লয়েমফন্টেইনে ৭ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ব্লয়েমফন্টেইনেই ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। ১৫ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। জোহানেসবার্গে ১৭ সেপ্টেম্বর পঞ্চম ও শেষ ওয়ানডে দিয়ে শেষ হবে সিরিজ।

সর্বশেষ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল অস্ট্রেলিয়া। ওই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দু’দল। ওয়ানডে ৩-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকা ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি-

৩০ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি, ডারবান
১ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, ডারবান
৩ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, ডারবান
৭ সেপ্টেম্বর :  প্রথম ওয়ানডে, ব্লয়েমফন্টেইন
৯ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ব্লয়েমফন্টেইন
১২ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে, পচেফস্ট্রুম
১৫ সেপ্টেম্বর : চতুর্থ ওয়ানডে, সেঞ্চুরিয়ন
১৭ সেপ্টেম্বর : পঞ্চম ওয়ানডে, জোহানেসবার্গ

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit