বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ফিরে ফিরে আসছেন ম্যারাডোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : নশ্বর পৃথিবী ছেড়ে স্বর্গলোকে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর, সেটাও আড়াই বছর হতে চলল। এই সময়ে এমন অনেক কিছুই হয়েছে, যেটা দেখলে সবচেয়ে খুশি হতেন ডিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে, বিশ্বকাপ জিতেছে। এবার ম্যারাডোনার স্মৃতি বিজড়িত নাপোলিও সিরি ‘আ’ শিরোপা জিতল।

বৃহস্পতিবার রাতে উদিনেসের বিপক্ষে ১-১ ড্র করে নাপোলি। সুবাদে প্রাপ্ত এক পয়েন্ট থেকে পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় দলটির।

৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নাপোলির। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে এগিয়ে ১৬ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচে যে ব্যবধান ঘোচানো সম্ভব নয় লাৎসিওর পক্ষে।

নাপোলি সবশেষ লিগ শিরোপা জিতেছিল ১৯৯০ সালে, আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এরপর দীর্ঘ অপেক্ষা।

বার্সেলোনায় মানিয়ে নিতে পারছিলেন না ম্যারাডোনা। চোট, কর্তৃপক্ষের সঙ্গে বাহাস, শৃঙ্খলাভঙ্গের শাস্তি সব মিলিয়ে ম্যারাডোনার মন টিকছিল না কাতালোনিয়াতে।

১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে যোগ দিলেন নাপোলিতে। সেসময় নেপলসের পত্রিকায় লেখা হয়েছিল, ‘আমাদের হয়তো মেয়র নেই, বাড়ি নেই, স্কুল নেই, পয়নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই, অনেক কিছুই নেই কিন্তু ম্যারাডোনা আছে’।

ম্যারাডোনাও প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন নেপলসকে। এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস ও রোমার মত ইতালির অভিজাত ক্লাবগুলোর দর্পচূর্ণ করে শ্রমিক-শ্রেণির ক্লাব নাপোলিকে জিতিয়েছিলেন শিরোপা।

১৯৮৬-৮৭ মৌসুমে নাপোলির প্রথম সিরি ‘এ’ জয়, এরপর ১৯৮৯-৯০ মৌসুমে। দুইবারই ম্যারাডোনার কৃতিত্বে। সেই ভালোবাসার প্রতিদান দিয়েই ম্যারাডোনার ১০ নম্বর জার্সি আর কাউকে পড়তে দেয় না নাপোলি, তাদের ঘরের মাঠের নামও ম্যারাডোনা স্টেডিয়াম।

সেই নাপোলি আবারও শিরোপা জয় করল। ৩৩ বছর পর, কেউ কথা রাখল। কিন্তু নাপোলির স্কুদেত্তা জয় দেখে যেতে পারলেন না ম্যারাডোনা। যেমনটা দেখতে পারেননি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে।

তবে অসীম নীলিমার ওপার থেকে নিশ্চয়ই দেখছেন। আর নাপোলির সমর্থকদের উৎসবসের মাঝে তো তিনি বারবার ফিরে ফিরে আসছেন। যেমনটা এসেছেন মেসিদের বিশ্বকাপ জয়েও।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit