বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

বুশরার নিয়োগ ডিএনসিসির নয়, মার্কিন প্রতিষ্ঠানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে ডিএনসিসির চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশন। তাই এই নিয়োগের ক্ষেত্রে সিটি করপোরেশন বা মেয়রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে ডিএনসিসি।

ঢাকার তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ডিএনসিসি। এরই প্রেক্ষাপটে বুশরাকে নিয়োগ দেয়া হয়েছে।

ডিএনসিসি জানায়, বুশরা মূলত অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনে কর্মরত। প্রতিষ্ঠানটি ডিএনসিসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ডিএনসিসি এলাকায় দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানো হবে। এর উদ্দেশ্য হবে শহরের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা। এই কর্মসূচি ডিএনসিসি ও অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন যৌথভাবে বাস্তবায়ন করবে।

সম্প্রতি ডিএনসিসিতে চিফ হিট অফিসার হিসেবে বুশরার নিয়োগের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডিএনসিসি ও অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর ডিএনসিসির হিট অফিসার হিসেবে নিয়োগ পান বুশরা আফরিন।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit