বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইমামের সেই বিবৃতির পর অধিনায়ক বাবরের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন লতিফের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : একের পর এক বিতর্কের আঁতুরঘর পাকিস্তান ক্রিকেট। খেলোয়াড়দের মধ্যে যেমন রেষারেষি রয়েছে তেমনি সাবেক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যেও কথার লড়াই লেগেই আছে। এবারের বিতর্ক পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার ইমাম-উল-হকের একটি বক্তব্য ঘিরে। যেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ। এ ঘটনায় অধিনায়ক বাবর আজমের কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই অধিনায়ক।

বুধবার করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জিতে পাকিস্তান। পুরস্কার প্রদান পরবর্তী সংবাদ সম্মেলনে ইমাম-উল-হক ব্যাটিং অর্ডার নিয়ে নিজের মত তুলে ধরেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে মিডলঅর্ডার শাণিত করতে ইফতিখার ও হারিসকে একাদশে সুযোগ দেওয়া উচিত কিনা—এমন প্রশ্ন করা হয় ইমামকে। 

কিংবদন্তি ইনজামাম উল হকের ভাতিজার উত্তর ছিল—আমি যতি সৎভাবে বলি তবে বলব তেমনটির কোনো দরকার নেই। আমাদের এক্সপেরিমেন্ট চালানোর কোনো সময় এখন হাতে নেই। মিডল অর্ডারে আঘা সালমান, শাদাব ও নওয়াজের মতো পাওয়ার হিটার আমাদের রয়েছে। তাদের সাহস যোগানো দরকার। আমাদের হাতে যদি অনেক ম্যাচ থাকত সেক্ষত্রে হারিস ও ইফতিখারকে সুযোগ দেওয়ার প্রয়োজন হতো। এটি হচ্ছে আমার ভাবনা, বাবর আজম হয়তো অন্যভাবেও ভাবতে পারেন।

ইমাম উল হকের এই মন্তব্যের সমালোচনা করেছেন রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক উইকেটকিপার ব্যাটার বলেছেন, অধিনায়ক না হয়েও ইমাম কি করে ব্যাটিং অর্ডার এমন বক্তব্য দেন। তার এই বক্তব্যের পর অধিনায়ক হিসেবে বাবর আজমের কর্তৃত্ব কোথায় টিমে। এখন আপনারই বিবেচনা করেন, পাকিস্তান দলের ক্যাপ্টেন কে, আর কে নয়।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit