ডেস্ক নিউজ : লন্ডনের কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে স্থানীয় সময় দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন।
এছাড়া প্রধান সম্মেলন কক্ষে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কমনওয়েলথ নেতাদের আলোচনা। এতে সভাপতিত্ব করবেন কমনওয়েথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।
বিকেল সোয়া ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকিংহাম প্রাসাদে রাজার অভিষেক অনুষ্ঠানে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ অনুষ্ঠানে কমনওয়েথভুক্ত দেশগুলোর নেতারা একত্রিত হবেন।