শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

টিকটকার শাকিলা পারভীনের বিরুদ্ধে থানায় অভিযোগ, মামলার প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : টিকটকারের নামে থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ বলেন, ‘বৃহস্পতিবার (৪ মে)   সাংবাদিক আকাশ নিবির থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

অভিযোগে আকাশ নিবির লেখেন, গত ৩ মে রাত আনুমানিক ৯টায় আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি শাকিলা পারভিন নামক একটি ভেরিফায়েড ফেসবুক আইডিতে আমাকে ইঙ্গিত করে মানহানিকর হলুদ সাংবাদিক আখ্যায়িত করে রিকশাচালকের সঙ্গে তুলনা করা হয়। এতে আমি সামাজিকভাবে অপদস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছি। শাকিলা পারভীনের মাধ্যমে যেকোনো সময়ে ক্ষতির আশঙ্কা করছি। এ ছাড়াও সব মহলকে হলুদ সাংবাদিক আখ্যায়িত করে একটি ভিডিও বার্তা দেয়া হয়, যা তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে রয়েছে।  

এর আগে, বিষয়টি নিয়ে ছবির পরিচালক জসীম উদ্দিন জাকির মিমাংসা করতে চাইলে কথিত ওই মডেল প্রশাসনের ভয় দেখিয়ে ৪ মে সন্ধ্যা ৭টায় কাফরুল থানায় সাংবাদিক আকাশ নিবির ও সাংবাদিক আশরাফুল আলম আসিফের নামে অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পরেই হাতিরঝিল থানায় অভিযোগ করেন আকাশ।  

বিষয়টি জানতে অভিযুক্ত শাকিলা পারভীনের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, টিকটক থেকে উঠে আসা শাকিলা ইউটিউবেও বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন। তবে এর বাইরে তিনি ভ্লগ বানিয়ে আয় করে থাকেন। তারই ধারাবাহিকতায় ‘কিল হিম’ সিনেমা নিয়ে তিনি ভিডিওটি বানান।

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit