বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ঘূর্ণিঝড় ‘মোখা’র গতিপথ কোনদিকে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘মোখা’র গতিবিধি এখনও স্পষ্ট করে না জানালেও কলকাতার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাবে রোববার (৭ মে) থেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হতে পারে। সোমবার (৮ মে) থেকে সেখানে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে ৬ মে থেকে ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, সঙ্গে বাড়বে তাপমাত্রা।

 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ৭ মে তৈরি হতে পারে নিম্নচাপ। পরের দিন অর্থাৎ ৮ মে যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরই বোঝা যাবে ‘মোখা’র গতিবিধি। এদিকে, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেয়া শুরু করেছে ভারতের কলকাতা পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সচিবালয় নবান্নে জরুরি বৈঠক হয়েছে।
 
বৈঠকে পৌর ও নগরোন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় বলেন, একাধিক খালে কাজ চলছে। কয়েকটি খালের কাজ বাকি। বর্ষার আগে যাতে শহরের সব খাল সংস্কার শেষ করা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কমিটিকে রিপোর্ট দেব।
 
প্রবল ঝড়-বৃষ্টিতে গাছ পড়লে তা দ্রুত সরাতে কী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।  
সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit