বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন থেকে লন্ডনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার (০৪ মে) লন্ডন সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন তিনি।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডন সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন সফরকালে আজ শুক্রবার (৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে নতুন রাজা ও রানির রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া এদিন শেখ হাসিনা কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন। শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টারে রাজা ও রানির রাজ্যাভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চারদিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত শুক্রবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের আমন্ত্রণে বাংলাদেশ-বিশ্ব ব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগদান উপলক্ষে ওয়াশিংটন সফর করেন তিনি।

আঞ্চলিক বাণিজ্য ও কানেকটিভিটি, দুযোর্গ প্রস্তুতি এবং পরিবেশগত ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশকে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের উপস্থিতিতে পাঁচটি প্রকল্প বাস্তবায়নে এ চুক্তি সই করেছে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। ওয়াশিংটন সফরকালে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার (২৫ এপ্রিল) দ্বিপক্ষীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী টোকিও পৌঁছালে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা এবং স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। এ বৈঠকে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেন।

ফুমিও কিশিদা এবং শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।

তিনি জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ে জাতীয় জাদুঘর, মিরাইকান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা চার জাপানি নাগরিককে সম্মাননা দেন তিনি। তিন দেশ সফর শেষে মঙ্গলবার (৯ মে) সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit