বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

এখনই হল্যান্ডকে গ্রেট বলা যাবে না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যালেন শিয়ারার ও অ্যান্ডি কোলকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগে যুগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক এখন আর্লিং হল্যান্ড। ৩৩ ম্যাচে ৩৫ গোলে করে তিনি ভেঙেছেন সে রেকর্ড। সামনে আরও রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে তার। এমন মৌসুম দেখে অনেক সাবেক ফুটবলাররা তাকে গ্রেটদের কাতারে রাখতে শুরু করেছে এখনই।

তবে ফার্দিনান্দ মনে করেন, গ্রেটদের কাতারে দাঁড়াতে হলে তাকে বারবার প্রমাণ করতে হবে। সম্প্রতি স্ট্যাটস পারফর্মকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ধারাবাহিকতা ধরে রাখাই সামনের দিনগুলোতে হল্যান্ডের জন্য হবে বড় চ্যালেঞ্জ।

লেস ফার্দিনান্দ বলেন, ‘এটা বলা (হল্যান্ডকে গ্রেট বলা) একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ, গ্রেট খেলোয়াড়রা বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে তা করে দেখিয়েছে। এই মৌসুমে হল্যান্ড সেটা করেছে এবং চলতি মৌসুমে সে অসাধারণ খেলছে। কিন্তু তাকে বিচার করা হবে বছরের পর বছর ধরে সে কেমন করবে, সেটার ওপর ভিত্তি করে।’

তবে ফার্দিনান্দের কাছে হল্যান্ডের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, ‘মনে হচ্ছে সে তা পারবে (ধারাবাহিক পারফর্ম করা), কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা সে না করছে, ততক্ষণ তাকে সেই গ্রেট স্ট্রাইকারদের কাতারে রাখা কঠিন। যদিও এই বছর তার অসাধারণ একটি মৌসুম কাটছে।’ 

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit