বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান আর্কটিক দ্বীপে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অ্যাকাডেমিক অর্জনে নয়: হাবিপ্রবি ভিসি কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু।

বাবা-মায়ের শিষ্টাচার বর্ণনায় কোরআনের অলৌকিকত্ব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : জনৈক ডক্টর বলেন, আমাকে একদিন এক শায়খ জিজ্ঞাসা করলেন, আপনি কি আরবি ভাষায় ডক্টরেট করেছেন? আমি বললাম, হ্যাঁ শায়খ। তিনি বললেন, ভালো। তাহলে আপনাকে একটি প্রশ্ন করি? আরবি ভাষায় সবচেয়ে কোমল অক্ষর কোনটি? প্রশ্নটি সত্যিই আমাকে অবাক করল। কিন্তু এমন নয় যে আমি সচরাচর প্রশ্নের উত্তর দিই না। আমি বললাম, হয়তো হামসের (উচ্চারণ হিসেবে আরবি বর্ণের এক শ্রেণি) কোনো অক্ষর যেমন ‘সিন’ অথবা মদ্দের কোনো অক্ষর হবে। কেননা এগুলো উচ্চারণ করতে মুখের খালি জায়গা থেকে শুধু বাতাস বের হয়।

তিনি শিক্ষকের মতো মুচকি হেসে বললেন, হে ডক্টর, আপনি ভুল করেছেন। আমি তাঁকে শিক্ষার্থীর মতো বললাম, এটি না হলে সেটি কোন হরফ হে শায়খ? আমি আপনার কাছ থেকে শিখতে এবং উপকৃত হতে চাই। তিনি বললেন, আরবি ভাষায় সবচেয়ে কোমল হরফ হলো ‘ফা’। এ জন্য আল্লাহ তাআলা মাতা-পিতার অবাধ্য হতে নিষেধ করেছেন এই অক্ষরের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ‘ফালা তাকুল লাহুমা উফফিন’ অর্থাৎ তোমরা তাদের উফ শব্দও বোলো না। (সুরা বনি ইসরাইল, আয়াত : ২৩)

কোরআনের মুজিজা হলো মাতা-পিতাকে কষ্টকর কথা বলা থেকে নিষেধ করার ক্ষেত্রে আরবি বর্ণমালার সবচেয়ে কোমল হরফ ব্যবহার করা হয়েছে। যা দ্বারা মনের দুঃখ-কষ্ট বোঝানো হয়। সুতরাং আল্লাহ তাআলা মাতা-পিতাকে কষ্টের জন্য সবচেয়ে কোমল অক্ষর বলা থেকে নিষেধ করেছেন। তাহলে রূঢ় ও অতিরূঢ় কথা বললে কী অবস্থা হবে?

ড. আলী সাল্লাবির টাইমলাইন থেকে

 

 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit