বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নিউ জার্সিতে মুসলিম ঐতিহ্যের মাস ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : মুসলিম সম্প্রদায়ের অবদানের প্রতি সম্মাননা জানিয়ে মুসলিম ঐতিহ্য উদযাপন মাসের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের নিউ জার্সি শহর কর্তৃপক্ষ। গত শনিবার ঈদুল ফিতর উদযাপন অনুষ্ঠানে জানুয়ারি মাসকে ঐতিহ্য উদযাপনের মাস হিসেবে ঘোষণা দেন নিউ জার্সির গভর্নর ফিল মারফি। এখন থেকে প্রতিবছর জানুয়ারি মাসে ‘মুসলিম ঐতিহ্যের মাস’ উদযাপন করা হবে।

এক টুইট বার্তায় ফিল মারফি লেখেন, পবিত্র রমজান মাসের পর আরেকটি উৎসবে আমরা উপস্থিত হয়েছি। জানুয়ারি মাসকে ইসলামী ঐতিহ্যের মাস হিসেবে ঘোষণা দিতে পেরে আমরা আজ আনন্দিত। নিউ জার্সি রাজ্যে আমেরিকান মুসলিমদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক অতীত রয়েছে।’

মুসলিম ঐতিহ্যের মাস ঘোষণাকে ‘ঐতিহাসিক’ পদক্ষেপ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা। আমেরিকানস মুসলিমস ফর ডেমোক্রেসির কর্মকর্তা জয়নব সাইয়েদ বলেছেন, ‘নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশিসংখ্যক মুসলিমের বসবাস। ইতিবাচকভাবে সম্মান জানাতে মুসলিম ঐতিহ্যের মাস ঘোষণা করায় আমরা খুবই আনন্দিত। আমরা আশা করব, মার্কিন সমাজে মুসলিমদের অবদানের স্বীকৃতি আরো বৃদ্ধি পাবে।’

যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি ইসলামী সংস্থার প্রচেষ্টায় গত মার্চে মুসলিম ঐতিহ্যের মাস অনুমোদন দেন নিউ জার্সির সিনেটর জো পেনাচিও। ঘোষণা মতে এই রাজ্যে তিন লাখের বেশি আমেরিকান মুসলিম বসবাস করেন। তাঁদের অনেকে সরকারি ও বেসরকারি দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র : নর্থ জার্সি ডটকম

 

 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit