রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

আপিলেও বাতিল জাহাঙ্গীরের মনোনয়ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা নিয়ে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের আপিল বাতিল হয়েছে। তার আবেদন নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রেখেছে নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে জাহাঙ্গীর আলমের আপিলের শুনানি হয়। শুনানি শেষে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সাবিরুল ইসলাম আবেদনটি নামঞ্জুর করেন।

শুনানিতে অংশ নেওয়া গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের প্রতিনিধি (মিডিয়া) মঞ্জুর হোসেন খান বলেন, গত মঙ্গলবার মনোনয়ন বাছাইয়ে বাদ পড়া মোট সাত প্রার্থী তাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন। এর মধ্যে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, একজন সংরক্ষিত কাউন্সিলর ও পাঁচজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। মঞ্জুর হোসেন আরো বলেন, তবে কাউন্সিলর পদে মোহাম্মদ আলী নামে ৩২ নম্বর ওয়ার্ডের এক প্রার্থীর টাকা জমার রসিদে কোড নম্বর ভুল থাকায় বাতিল হওয়া মনোনয়নটি বৈধ ঘোষণা করেন।

 

 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit