মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পুতিনের সাজা হওয়া উচিত : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাজা পাওয়া উচিত। বৃহস্পতিবার (০৪ মে) নেদ্যারল্যান্ডস সফরে গিয়ে এ কথা বলেন জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের শহর দ্য হেগে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, হেগে আমরা সবাই ভিন্ন এক ভ্লাদিমির পুতিনকে দেখতে চাই। তার অপরাধমূলক কাজের জন্য তিনি নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্য। আমি নিশ্চিত, আমরা যখন জিতব, এটি ঘটবে।

নাৎসি জার্মানির বিচারে ন্যুরেমবার্গে যে দৃষ্টান্ত স্থাপন হয়েছিল, রাশিয়ার ‘আগ্রাসনমূলক অপরাধের’ বিচার করতেও তেমন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

এ সময় যুদ্ধাপরাধের ঘটনার তালিকা দেন জেলেনস্কি। তিনি বলেন, গত মাসে অর্থাৎ শুধু এপ্রিলেই ছয় হাজার যুদ্ধাপরাধ ঘটিয়েছে রাশিয়া। এসব ঘটনায় ১১ শিশুসহ ২০৭ জন ইউক্রেনীয় নিহত হয়েছে।

নেদারল্যান্ডস সফরে গিয়ে দেশটি থেকে পাওয়া অস্ত্রের জন্য ধন্যবাদও জানান জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, যুদ্ধটা আমরা চাইনি, এখন আমাদের এটির শেষ দেখতে হবে এবং এটি আমরা করে ছাড়ব।

মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগের পরদিনই নেদারল্যান্ডস সফর করলেন জেলেনস্কি। সংবাদ সম্মেলনে ইউক্রেন পুনর্গঠনে জব্দ করা রুশ অর্থ ব্যবহারের পাশাপাশি যুদ্ধ শেষে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে স্পষ্ট বার্তা দেন জেলেনস্কি।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit