মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

জাপানে বাড়ছে ২০ হাজার খাদ্যপণ্যের দাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর জাপানে ২০ হাজারেরও বেশি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (০৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, টেইকোকু ডেটা ব্যাংক লিমিটেডের একটি সাম্প্রতিক সমীক্ষায় জানা গেছে, মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দাম কমে যাওয়ার কারণে চলতি বছরে জাপানে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। মূল্য বৃদ্ধির ফলে জনসাধারণের গৃহস্থালি জীবনে আঘাত আসছে।

টেইকোকু ডেটা ব্যাংকের সমীক্ষা অনুসারে, আংশিকভাবে দেশে ডিমের দাম বৃদ্ধির কারণ পাখির ইনফ্লুয়েঞ্জা। এছাড়া খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণ দেশে সামুদ্রিক শৈবালের কম উৎপাদন। তবে এভাবে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির গতি অব্যাহত থাকলে চলতি বছর জাপানে ৩০ হাজারেরও বেশি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাবে বলে জানায় টেইকোকু ডেটা ব্যাংক সংস্থা।

ইতোমধ্যে মার্চ মাস পর্যন্ত ৯ হাজার ৬৬৭টি পণ্যের দাম বেড়েছে। ডিমের সঙ্গে মেয়োনিজ ও অন্যান্য অসংখ্য খাবারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে কাঁচা দুধের দাম। টেইকোকু ডেটা ব্যাংক আরও জানায়, সামুদ্রিক শৈবাল দাশির মূল্য বৃদ্ধির কারণে কাপ নুডুলস এবং হিমায়িত খাবারসহ বিভিন্ন ধরনের খাবারের দাম বেশি হবে বলে আশা করা হচ্ছে।

সমীক্ষার দায়িত্বে থাকা টেইকোকু ডেটা ব্যাংকের একজন কর্মকর্তা বলেন,সমীক্ষায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ১০৫টি প্রধান খাদ্য ও পানীয় কোম্পানি এবং এপ্রিলের শেষ পর্যন্ত তালিকাভুক্ত ৯০টি কোম্পানির তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit