শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল(৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছে অপর মোটরসাইকেল অরোহী মো. জাহিদ হাসান (৩৮)।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনীর আব্দুর রহমানের ছেলে।কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান মোটরসাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমণে যান। কক্সবাজার ভ্রমণ শেষে খুলনা ফেরার সময় আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফুকরা নামকস্থানে তাদের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত ওই দু’জনকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত মো. জাহিদ হাসানকে সংকটজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। পরিবারের অবেদনের প্রেক্ষিতে নিহত রফিকুল ইসলাম রাসেলর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit