আন্তর্জাতিক ডেস্ক : মিশরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমির এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। বৃহস্পতিবার (০৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। বুধবার রাজধানী কায়রো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের আসুইত-খাড়গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিউ ভ্যালি প্রদেশে প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে মিশরের।
বেপরোয়া ড্রাইভিং, শিথিল ট্রাফিক আইন এবং বেহাল সড়কের কারণে মিশরে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। ২০২১ সালে দেশটিতে ৭ হাজার ১০১ জন নিহত হয়েছে, যা ২০২০ সালের তুলনায় ১৫.২% বৃদ্ধি পেয়েছে। মিশরের পরিসংখ্যান সংস্থা ক্যাপমাস গত বছরের একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:২০