বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

নেইমারের বাড়ির সামনে সমর্থকদের স্লোগান, পিএসজির নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : পিএসজি ছাড়ার দাবি নিয়ে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করেছে ক্লাবটির এক দল সমর্থক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি। চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে আছেন নেইমার। তবুও ক্লাব সমর্থকদের আক্রোশের মুখে ব্রাজিলিয়ান তারকা। বুধবার প্যারিসে তার বাড়ির সামনে গিয়ে সমর্থকেরা দাবি জানিয়েছে, নেইমার যেন পিএসজি ছাড়েন।

পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী ‘আল্ট্রা’র পক্ষ থেকে বিক্ষোভ করা হয় ক্লাবের প্রধান কার্যালয়ের সামনেও। এ নিয়ে বুধবার রাতে পিএসজি বিবৃতি দেয়। ক্লাবটি লিখেছে, ‘পিএসজি বুধবার সংঘটিত একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায়। মতপার্থক্য যাই থাক না কেন, কিছুই এ ধরনের কাজকে সমর্থন করতে পারে না। এই লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’

লিওনেল মেসির সৌদি আরব সফরকে কেন্দ্র করে এই মুহূর্তে অশান্ত পিএসজি শিবির। আর্জেন্টাইন তারকাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ক্লাবটি। এমনকি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়ন না করারও সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই নেইমারও যেন চলে যান সেই দাবি তুলেছে ক্লাবটির এক দল সমর্থক। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে ২০১৭ সালে ব্রাজিলিয়ান তারকাকে দলে টেনেছিল প্যারিসের ক্লাবটি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit