আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া রাতভর ২৪টি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে ১৮টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের বিমানবাহিনী বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া ২৪টি শাহেদ ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে ১৮টি হামলা প্রতিহত করা হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সার্গি পপকো দাবি করেছেন, কিয়েভ লক্ষ্য করে চালানো সব ড্রোন হামলা রুখে দেওয়া হয়েছে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করে মস্কো। এরপর থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:১৬