আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ মে) অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের ঐক্য মিছিলকে কেন্দ্র করে বহু এলাকায় সংঘাত ও অগ্নিসংযোগ করা হয়েছে। মেতেই গোষ্ঠীর মানুষ মিছিলে বাধা দিলে এটি সহিংস রূপ ধারণ করে। যা রাজধানী ইম্ফাল, চুরান্দপুর এবং কাংপোকপিতে ছড়িয়ে পড়ে। এ কারণে রাজ্যের আটটি বিভাগে রাতে কারফিউ জারি করা হয়।
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:০৪