বিনোদন ডেস্ক : সুন্দরী এই অভিনেত্রী বেবি বাম্পে ধরা দিলেন ইনস্টাগ্রামে। সোশ্যাল এ সাইডটিতে নিজেই জানিয়েছেন খুশির এ বার্তা। প্রথম সন্তানের আগমনের খবর জানাতে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। প্রথমটিতে রয়েছে সাদাকালো পোশাকের একটি ছবি, তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘Mama’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা।
মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে তেমন কিছুই জানাননি এ অভিনেত্রী। তাই অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছেন এ বিষয়ে। কেউ লিখেছেন, তোমার সন্তানের বাবা কে? আবার কেউ প্রশ্ন তুলেছন, তুমি বিয়ে কবে করলে? সে যাই হোক, ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি নায়িকাকে। তবে এসব কটাক্ষ বা ট্রোলের কোনো জবাব দেননি বলি এই অভিনেত্রী।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:০৩