বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হুমকির অভিযোগে : থানায় জিডি নতুন আইনে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার

অসময়ে দিল্লিতে ‘শীত’, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে মে বা বৈশাখে কুয়াশার কথা কল্পনাও করা যায় না। এসময় শীতকালের মতো তাপমাত্রা তো এক প্রকার অসম্ভবই বলা চলে। কিন্তু সেই দিল্লিই এখন ‘শীত’ দেখছে। বৃহস্পতিবার সকালে সেখানে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ভরা বৈশাখে প্রকৃতি শীতের আমেজ ফিরিয়ে দিয়েছে দিল্লিকে। 

সেখানকার আবহাওয়া অফিস বলছে, ১৯৮২ সালের ২ মে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০২৩ সালের ৪ মে সেই তাপমাত্রা হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৪১ বছরের মধ্যে সর্বনিম্ন।

গত মাসে যেখানে দিল্লির তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, তারপরই সেই তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রিতে নেমে আসবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। কারণ এই সময়ে যেখানে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে যায়, সেখানে আবহাওয়ার খামখেয়ালিপনায় এই পরিস্থিতিতে শীত শীত আমেজ ফিরে আসায় দিল্লিবাসী স্তম্ভিত, তবে আনন্দিতও বটে।

শুধু তাপমাত্রার পতনই নয়, এদিন সকালে গোটা রাজধানী ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। এতে করে দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। তার সঙ্গে সকালে ৩০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এপ্রিলে ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল। যা ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বেশি। সূত্র : ইন্ডিয়া টাইমস

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:০৩

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit