বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হুমকির অভিযোগে : থানায় জিডি নতুন আইনে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার

তিনজনের ধার ১৬ লাখ টাকা, সালাউদ্দিনের মাত্র ৩৫ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে বাফুফের সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগে ২০২১ সালের অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বাফুফের দেনা দেখানো হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৬৯৯ টাকা। এ দেনার মধ্যে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের একারই পাওনা ছিল প্রায় ৫ লাখ টাকা। তবে কাজী সালাউদ্দিনের দেনা দেখানো হয়েছে মাত্র ৩৫ হাজার টাকা।

গত বছর শতাধিক কাউন্সিলরের উপস্থিতিতে অডিট রিপোর্ট অনুমোদিত হয়েছে। নির্বাহী কমিটি, কাউন্সিলরদের চোখে বিষয়টি এতদিন সেভাবে ধরা পড়েনি। গত পরশু বাফুফের নির্বাহী কমিটির সভায় বেতনভুক্ত স্টাফদের ফেডারেশনে ধার দেয়ার বিষয়টি আলোচিত হয়। সবচেয়ে বেশি বিস্ময়ের কথা হচ্ছে, সে অডিট রিপোর্টে বাফুফে সভাপতির ধার মাত্র ৩৫ হাজার, তবে দুই স্টাফের ধার সেখানে প্রায় ১৬ লাখ টাকা।

এদিকে ২০২১ সালে কাজী সালাউদ্দিনের ধার মাত্র ৩৫ হাজার টাকা হলেও, বিগত বছরগুলোর আর্থিক রিপোর্টে কয়েক লাখ টাকা পর্যন্ত ধার দেখানো হয়েছে তার। এ নিয়ে সালাউদ্দিন বলেছেন, তিনি ফেডারেশনকে বছরে বেশ কয়েক বারই ব্যক্তিগতভাবে ধার দেন। নিজের ব্যক্তিগত অর্থ ধার দিলেও, তার টাকাগুলো অডিটে সেভাবে দেখানো হয়নি।

এদিকে বাফুফে বিভিন্ন ফান্ড থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার দেনা রয়েছে। যার বেশিরভাগ টাকাই পাবেন সাবেক সহ-সভাপতি তাবিথ এম আউয়াল এবং আরেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এছাড়াও, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের ৬২ লাখ টাকা এবং জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন ৫ লাখ টাকা।  

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit