বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হুমকির অভিযোগে : থানায় জিডি নতুন আইনে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার

ঐতিহ্য ভেঙে যেভাবে সাংবাদিক থেকে রানির আসনে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০০২ সালে সহকর্মী বন্ধু সাংবাদিক পেড্রো এরকুইসিয়ার আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন লেতিসিয়া অরতিজ রোকাসোলানো। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের প্রিন্স ফিলিপও। সেখানেই তাদের প্রথম দেখা ও পরিচয়। এই পরিচয় ধীরে ধীরে পরিণয়ে রূপ নেয়। শুরু হয় প্রিন্স ও সাংবাদিক লেতিসিয়ার প্রেমকাহিনি। এরপর ২০০৩ সালের ১ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ঘোষণা করেন।

এভাবেই স্পেনের রাজপরিবারের ঐতিহ্য ভেঙে রানি হয়েছেন লেতিসিয়া অরতিজ রোকাসোলানো। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েও তিনি এখন দেশটির রানি। প্রায় চার দশক ধরে স্পেনের রাজা ছিলেন হুয়ান কার্লোস। ২০১৪ সালে ছেলে ষষ্ঠ ফিলিপের হাতে ক্ষমতা হস্তান্তর করলে তার স্ত্রী একসময়ের ডাকসাইটে সাংবাদিক লেতিসিয়া রানির আসনে বসেন।

প্রায় চার দশক ধরে স্পেনের রাজা থাকা হুয়ান কার্লোস ২০১৪ সালে সিংহাসন ত্যাগ করে ছেলে ফিলিপের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর ফিলিপ রাজা ও লেতিসিয়া রানির আসনে বসেন। রানির আসনে বসে ইতিহাস সৃষ্টি করেন লেতিসিয়া। কারণ, ১৮৭৮ সালের পর তিনিই প্রথম সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া স্প্যানিশ রানি।সাংবাদিকতা করার সময় লেতিসিয়া শিশুদের অধিকার, সংস্কৃতি ও শিক্ষার মতো সামাজিক সমস্যাগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করার কাজ করেছিলেন। রানি হয়েও তিনি অগ্রাধিকারের ভিত্তিতে এসব কাজ করে যাচ্ছেন।

২০০৪ সালের ২২ মে  মাদ্রিদের ক্যাথেড্রাল দে সান্তা মারিয়া লা রিয়াল দে লা আলমুদেনায় আনুষ্ঠানিকভাবে প্রিন্স ফিলিপ ও লেতিসিয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে একজন সাধারণ সাংবাদিক থেকে লেতিসিয়া হয়ে যান প্রিন্সেস অব অস্ট্রিয়াস। বিয়ের দিন লেতিসিয়া স্প্যানিশ ফ্যাশন ডিজাইনার ম্যানুয়েল পারতেগাজের নকশা করা বিয়ের সাদা গাউন পরেছিলেন। আর অফহোয়াইট সিল্ক টুলে দিয়ে তৈরি ঘোমটা উপহার দিয়েছিলেন প্রিন্স ফিলিপ। বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূ লেতিসিয়ার কপালে চুম্বন দিয়েছিলেন ফিলিপ।

এরপর থেকে লেতিসিয়ার জীবন বদলে যেতে শুরু করে। সাংবাদিকতা ছেড়ে রাজপরিবারের কাজে মন দেন তিনি। একসময় যিনি খবরের পেছনে ছুটে বেড়াতেন, বিয়ের পর থেকে সামান্য কিছুর জন্যও খবরের শিরোনাম হতেন তিনি। ২০০৫ সালের ৩১ অক্টোবর প্রিন্স ফিলিপ ও প্রিন্সেস অব অস্ট্রিয়াস লেতিসিয়ার প্রথম সন্তানের জন্ম হয়। এই কন্যাসন্তানের নাম রাখা হয় লিওনর। এরপর ২০০৭ সালের ২৯ এপ্রিল ইনফান্তা সোফিয়া নামে তাদের দ্বিতীয় কন্যার জন্ম হয়।

লেতিসিয়া মেক্সিকোতে অল্প কিছুদিন সাংবাদিকতা করেছেন। এরপর তিনি স্পেনে ফিরে এসে ব্লুমবার্গ ও সিএনএনের স্প্যানিশ সংস্করণে কাজ করা শুরু করেন। ২০০৩ সালে তিনি স্পেনের সবচেয়ে বেশি দেখা দৈনিক সান্ধ্য সংবাদ অনুষ্ঠান টেলিডিয়ারিও ২-এর টিভি উপস্থাপকের সম্মাননা পান। সাংবাদিকতাজীবনে লেতিসিয়া যুক্তরাষ্ট্র থেকে প্রেসিডেন্ট নির্বাচনের খবর, নাইন–ইলেভেন হামলার পর নিউইয়র্ক থেকে খবর সরাসরি সম্প্রচার ও ইরাক যুদ্ধের বিষয়ে নানা প্রতিবেদন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit