শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

এবার জুনিয়রে ভরসা ক্যাটরিনার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরে ‘টাইগার থ্রি’ সিনেমাটি নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ ছাড়া ‘ম্যারি ক্রিসমাস’, ‘জি লে জারা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে এ অভিনেত্রীর। এরই মধ্যে নতুন আরও একটি সিনেমার খবরে শিরোনামে এলেন ভিকি ঘরণী। শুধু তাই নয়, সিনেমাটিতে তার জুনিয়র নায়কের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

জানা গেছে, নাম ঠিক না হওয়া এই সিনেমাটিতে কার্তিক আরিয়ানের সঙ্গে বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা। কবির খানের পরিচালনায় সিনেমাটি চলতি বছরের অক্টোবরে ফ্লোরে গড়াবে। ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, নির্মাতা কবির খান এমন একজনকে খুঁজছিলেন যিনি এর আগে কার্তিকের সঙ্গে অভিনয় করেননি। সেই জায়গা থেকে সিনেমাটিতে ক্যাটরিনাকে উপযুক্ত মনে করছেন তিনি।

তবে অনেকেই কার্তিকের সঙ্গে জুটি বাঁধা নিয়ে নেতিবাচক মন্তব্যও করছেন। বিষয়টি নিয়ে ক্যাটরিনা বলেন, কাজের ক্ষেত্রে কে আমার বিপরীতে থাকছে সেটি ভাবার অবকাশ নেই। আমি চেষ্টা করি নিজের চরিত্রের ব্যাপ্তি দেখে নতুন সিনেমায় যুক্ত হওয়ার।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:৪৩

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit