বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শেখ জামালকে হারাতে মোহামেডানের চাই ২৭৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাতে ৪৭ ওভারে ২৭৭ রান করতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।

সাভারের বিকেএসপিতে বৃহস্পতিবার সুপার লিগের ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। বৃষ্টির বাগড়ায় ৩ ওভার কম খেলা হয়েছে তাদের ইনিংসে। ৪৭ ওভারে ৪ উইকেটে ২৫৯ রান করেছে দলটি। বৃষ্টি আইনে মোহামেডান পেয়েছে ৪৭ ওভারে ২৭৭ রানের লক্ষ্য।

শেখ জামালের ইনিংসে এসেছে তিন হাফসেঞ্চুরি। ফজলে রাব্বী সর্বোচ্চ অপরাজিত ৯৩ রান করেছেন ৮৬ বলে। এছাড়া সৈকত আলি ৭০ বলে ৫০ ও নুরুল হাসান সোহান ৬০ বলে ৭০ রান করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit