বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মিসরে তৃতীয় পরমাণু বিদ্যুৎ ইউনিটের কাজ শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সহায়তায় মিসরের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এল-দাবা এনপিপির তৃতীয় ইউনিটে প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে গত বুধবার মূল নির্মাণ কাজ শুরু হয়েছে। এর আগে গত ২৯ মার্চ মিসরের পারমাণবিক ও রেডিওলজিক্যাল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ ইউনিটের নির্মাণ অনুমোদন প্রদান করে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ করছে।

মিসরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আগমেদ এল-ওয়াকিল অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বলেন, ‘গত বছর এই প্রকল্পে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনে সমর্থ হয়েছি, যার মধ্যে আছে প্রথম ও দ্বিতীয় ইউনিটে ফার্স্ট কংক্রিট এবং প্রথম ইউনিটের জন্য কোর ক্যাচার ডেলিভারি গ্রহণ।’

এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ড. আলেক্সান্ডার কোর্চাগিন জানান যে, ভিভিইআর ১২০০ ডিজাইন ভিত্তিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তার প্রতিষ্ঠানের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এর ফলে এল-দাবা প্রকল্পের নিজস্ব বৈশিষ্ট্য মাথায় রেখেই প্রয়োজনীয় যন্ত্রপাতির উৎপাদন সমন্বয় এবং কর্মীদের নিয়ে কোর টিম গঠন সম্ভব হয়েছে।

এল-দাবা মিসরের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যা কায়রো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমধ্যসাগর উপকূলে নির্মিত হচ্ছে। প্রকল্পে ৩ প্লাস প্রজন্মের রুশ ভিভিইআর ১২০০ চুল্লিভিত্তিক চারটি ইউনিট থাকবে, প্রতিটির উৎপাদনক্ষমতা হবে ১২০০ মেগাওয়াট।

রাশিয়ার রসাটমের প্রকৌশল শাখা জেনারেল কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ছাড়াও রাশিয়া প্রকল্পটির পুরো আয়ুষ্কালজুড়ে জ্বালানি সরবরাহ, মিসরের জন্য প্রয়োজনীয় জনবল প্রশিক্ষণ, প্রকল্পটির প্রথম ১০ বছর অপারেশন্স ও সার্ভিসিং সেবা প্রদান করবে। এ ছাড়াও স্পেন্ট ফুয়েল সংরক্ষাণাগার নির্মাণ ও প্রয়োজনীয় কাস্ক সরবরাহ করবে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit