মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সেই লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে। বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে এক সতর্কবার্তায় এ শঙ্কার কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়- আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর আগে গতকাল (মঙ্গলবার) ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ মে থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ু সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে সাগরের ওই এলাকায় ৭-৮ মে লঘুচাপ তৈরি হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit