মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

তাইওয়ানকে ইউক্রেন থেকে শিক্ষা নিতে বললেন মার্কিন জেনারেল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত জেনারেল। সেই সঙ্গে স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে মনুষ্যবিহীন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজের মূল ভূখণ্ডের অংশ মনে করে চীন। প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও অঞ্চলটিকে চীনের সঙ্গে একীভূতকরণের ঘোষণা দিয়েছে বেইজিং। বিপরীতে তাইওয়ান নিজেকে স্বাধীন ভূখণ্ড হিসেবে দাবি করে। তাদের এই দাবিকে সমর্থন জানানোর পাশাপাশি তাইপে-কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, আমেরিকান প্রতিরক্ষা ঠিকাদারদের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তাইপে সফর করছেন স্টিভেন রুডার। প্রতিনিধিদলটি তাইওয়ানের কোম্পানিগুলোর সঙ্গে মানবহীন বিমান ব্যবস্থা (ইউএএস) ও অন্যান্য সামরিক হার্ডওয়্যারের উন্নয়ন নিয়ে আলোচনা করতে দ্বীপটি সফরে গেছে৷

খবরে বলা হয়েছে, বুধবার তাইপেইতে প্রতিরক্ষা শিল্প ফোরামের সাইডলাইনে বক্তৃতা দিতে গিয়ে উপরোক্ত আহবান জানান এই মার্কিন নৌ জেনারেল। রুডার সাংবাদিকদের বলেন, বাকি বিশ্বের সঙ্গে তাইওয়ানও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থেকে ‘শিক্ষা নিচ্ছে’।

এদিকে আমেরিকান প্রতিনিধিদলটি তাইপেতে পৌঁছানোর পর দেশটির বর্ধিত আকাশসীমায় টহল দিয়েছে চীনের গোয়েন্দা ড্রোন। তাইওয়ানের কর্মকর্তারা দাবি করেছেন, চীনের সামরিক বাহিনী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বীপটি ঘিরে একটি ড্রোন পাঠিয়েছে। তাছাড়া তাইওয়ানের বায়ু প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রায় প্রতিদিনই যুদ্ধবিমান পাঠিয়ে নজরদারি চালানোর কৌশল নিয়েছে বেইজিং, অভিযোগ তাইওয়ানের।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit