মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব ও তাসকিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেসক্ : বুধবার (৩ মে) র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ সময়ে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলেনি বাংলাদেশ। তাই হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থানের খুব একটা হেরফের হয়নি। মোটামুটি আগের  অবস্থানই ধরে রেখেছেন সবাই। তবে এর মধ্যেই বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছোট্ট লাফ দিয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এক ধাপ করে এগিয়েছেন দুজনই।

এপ্রিলের শেষ সপ্তাহে হালনাগাদকৃত ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে ছিলেন সাকিব। মে মাসের প্রথম সপ্তাহের হালনাগাদে এক ধাপ এগিয়ে নয় নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব। এক ধাপ এগিয়েছেন পেসার তাসকিন আহমেদও। আগের সপ্তাহে ৩৯ নম্বরে থাকলেও তিনি উঠে এসেছেন ৩৮ নম্বরে। সাকিব-তাসকিনের উন্নতি হলেও অবনতি হয়নি কারও। বাকিরা আগের অবস্থানেই আছেন। মেহেদী হাসান মিরাজ আগের মতোই ১৮ নম্বরেই আছেন। সেরা বিশে জায়গা টিকিয়ে রেখেছেন আইপিএলে বেঞ্চে বসে থাকা মুস্তাফিজুর রহমানও। ২০ নম্বরেই আছেন তিনি। এছাড়া তাইজুল ইসলাম আছেন ৫০ নম্বরে। সেরা ১০০তে নেই আর কোনো বাংলাদেশি বোলার।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ১৭ নম্বরে আছেন মুশফিকুর রহিম। সেরা বিশে আছেন তামিম ইকবালও। সাকিব আল হাসান ২৬ ও ৩৪তম স্থানে জায়গা ধরে রেখেছেন লিটন দাসও। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। চেমসফোর্ডে ৯ মে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ১২ ও ১৪ মে বাকি দুই ওয়ানডেও একই মাঠে অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit