মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম সিরিয়ায় ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম সিরিয়া সফরে গেছেন ইরানের কোনো প্রেসিডেন্ট। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল দামেস্কে পৌঁছেছেন। দু’দিনের এই সফরে আর্থ-রাজনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার বিষয়ে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। নানা কারণে ইরানের প্রেসিডেন্টের সিরিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

২০১১ সালে সিরিয়ায় সংকট শুরুর পর এটাই ইরানের কোনো প্রেসিডেন্টের প্রথম সিরিয়া সফর। অবশ্য এ দীর্ঘ সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও দুই দফায় ইরান সফরে এসে সর্বোচ্চ নেতার সাথে দেখা করে গেছেন। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট দায়েশ বা আইএস সন্ত্রাসীদের তাণ্ডবে আর্থ-রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে দেশটি গভীর সংকটে নিমজ্জিত ছিল। অন্তত ৮০টি দেশ থেকে প্রায় দেড় লাখ সন্ত্রাসী এনে সিরিয়ায় পাঠানো হয়েছিল। আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো সিরিয়ার বহু নিরীহ মানুষকে হত্যা করেছে এবং নিরাপত্তাহীনতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ অবস্থায় ইরান এগিয়ে আসে এবং সামরিক বিশেষজ্ঞ পাঠিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করে। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল সোলাইমানি সিরিয়ার সেনাবাহিনী ও জনগণের পাশে দাঁড়ান এবং শেষ পর্যন্ত সিরিয়া সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়। বর্তমানে বাশার আল আসাদ সরকারের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং সৌদি আরবসহ অন্য আরব দেশগুলো এ বাস্তবতা মেনে নিয়েছে। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর আরব দেশগুলোর জোট আরব লীগও সিরিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে এগিয়ে আসে এবং এই জোটে সিরিয়াকে ফিরিয়ে আনে। এ ছাড়া, জর্দান, সৌদি আরব, সিরিয়া, ইরাক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা গত সোমবার আম্মানে বৈঠকে মিলিত হয়ে সিরিয়া সংকট অবসানের উপায় নিয়ে আলোচনা করেন। এ কারণে ইরানের প্রেসিডেন্টের সিরিয়া সফরের গুরুত্ব বেড়ে গেছে।

আরেকটি বিষয় হচ্ছে, ইরানের প্রেসিডেন্টের এ সফরের ফলে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর অবস্থান অনেক শক্তিশালী হবে। এমন সময় এ সফর অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সম্প্রতি লেবানন সফরে গিয়ে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব যিয়াদ আল নাখালের সাথে সাক্ষাত করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit