বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

হিলিতে কেজি প্রতি ১৫ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৪৩ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দেশের কৃষকদের কথা চিন্তা করে গত ১৫ই মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (এলসি) বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এই সুযোগে দেশের কৃষকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ১৫ টাকা। বর্তমানে দিনাজপুরের হিলিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ৩৫ টাকা দরে। ভারত থেকে আমদানি বন্ধ এবং দেশি পেঁয়াজের সরবরাহ কমের কারনে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। বুধবার (৩ মে) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে মিনহাজুল ইসলাম বলেন, দেশের বাজারে সব কিছুর দামই বেড়েই চলেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর থেকে দেশের কৃষকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। ঈদের আগে পেঁয়াজ কিনছি ৩০ থেকে ৩৫ টাকা দরে। এখন সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি। সরকারের পক্ষ থেকে যদি এখনি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষের অনেক কষ্ট পোহাতে হবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। যার ফলে দেশের কৃষকরা দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়েছে। আগে প্রতি মণ পেঁয়াজ ৮০০ টাকা দরে কিনতাম। এখন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে কিনতে হচ্ছে। আমরা খুচরা বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে বিক্রি অনেকটাই কমে গেছে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit