মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মীয় নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপ্রধান এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও যথাযোগ্য গাম্ভীর্য ও ঐতিহ্যবাহী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিববৃন্দ সেখানে উপস্থিত থাকবেন বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

আট শতাধিক আমন্ত্রিত অতিথিসহ ১৬৫০ জনেরও বেশি মানুষ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন।

এদিন দুপুরে গণমাধ্যমের মাধ্যমে সারাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit