বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রাজকীয় আদেশে ফের ভেঙে দেওয়া হল কুয়েতের পার্লামেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সরকার গঠনের দেড় মাস না পেরোতেই আবারও ভেঙে গেল কুয়েতের পার্লামেন্ট। দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ সোমবার এক ডিক্রি জারি করে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। 

একই সাথে আগামী কয়েক মাসের মধ্যে আবারও নির্বাচন আয়োজনের ঘোষণাও দিয়েছেন তিনি। কুয়েতের পার্লামেন্টের মোট আসন ৭৬টি। যার মধ্যে ৫০টি নির্বাচিত এমপিদের জন্য।বাকি ১৬টি আসনের এমপিরা নিয়োগ পান আমিরের সুপারিশে।

২০২০ সালের নির্বাচনের পর থেকে দেশটির পার্লামেন্টের সাথে নির্বাহী বিভাগ তথা আমিরের দ্বন্দ্ব শুরু হয়। সরকার পরিচালনায় নিজেদের অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত করতে চান পার্লামেন্ট সদস্যরা। আমির তা মানতে নারাজ।

সোমবারের ডিক্রিতে ক্রাউন প্রিন্স শেখ মেশাল বলেন, ‘জনগণের ইচ্ছে অনুযায়ী এই ডিক্রি জারি করা হয়েছে। আমরা আশা করছি, সামনের নির্বাচনের পর দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংস্কার সম্ভব হবে এবং কুয়েতের সরকারব্যবস্থা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit