বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

যুক্তরাষ্ট্রে ধুলা ঝড়ে নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি মহাসড়কে ধুলা ঝড়ের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসায় তমপক্ষ্যে ৬০টি গাড়ি একের পর এক সিরিজ দুর্ঘটনায় পড়লে ৬ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ থেকে ৬০টি যাত্রীবাহী গাড়ি ও একাধিক ট্রাক্টর-ট্রেইলর ট্রাকসহ ৩০টি বাণিজ্যিক যান সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইলিনয়ের দক্ষিণাঞ্চলে ইন্টারস্টেট ৫৫ নামের মহাসড়কটিতে এই দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় দুটি বড় ট্রাকে আগুনও ধরে যায়। খবর রয়টার্সের।

পুলিশ বলছে, শিকাগোর প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের ফার্মসভিল শহরের কাছে ইন্টারস্টেট ৫৫ মহাসড়কটির সোয়া তিন কিলোমিটার লম্বা অংশের উভয় পাশেই এ দুর্ঘটনাগুলো হয়েছে।

৩০ জনের বেশি আহতকে আশপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও। আহতদের মধ্যে ২ বছর বয়সি শিশু যেমন আছে, তেমনি ৮০ বছরের বৃদ্ধও আছে বলে জানিয়েছে পুলিশ।

এসব দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মন্টগোমারি কাউন্টি করোনারের কার্যালয়ের প্রধান সহকারী জোলেতা হিল।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit