বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মাঠের মধ্যেই তর্ক; গম্ভীর-কোহলিকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে আবারও আলোচনায় বিরাট কোহলি। এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নাবিন উল হকের সঙ্গে তর্কে জড়ালেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। সঙ্গে তর্কে জড়ান গৌতম গম্ভীরের সঙ্গে। শাস্তি হিসেবে দুইজনকেই জরিমানা করা হয়েছে।

আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল-২ এর নিয়ম ভঙ্গ করে এই শাস্তি পেয়েছেন কোহলি। একইসঙ্গে জরিমানা গুণতে হচ্ছে নাভিন উল হককেও। এই আফগান পেসার লেভেল-১ এর অপরাধ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সোমবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লক্ষ্ণৌ এবং বেঙ্গালুরু। সেই ম্যাচ শেষে কোহলি, গম্ভীরদের তর্ককে ভালো চোখে দেখেননি আইপিএল কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়, “আইপিএলের নিয়ম ভেঙেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। তার ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। গম্ভীর সেই শাস্তি মেনে নিয়েছেন। বিরাট কোহলিও আইপিএলের নিয়ম ভেঙেছেন। তারও ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। বিরাটও সেই শাস্তি মেনে নিয়েছেন।” আফগানিস্তানের পেসার নাভিনও শাস্তি পেয়েছেন। তার ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।

এর আগে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইনিংস চলাকালীন নাভিন উল হক আউট হলে উল্লাসে ফেটে পড়েন কোহলি। নিজের টুপি খুলে ছুঁড়ে মারেন মাটিতে। এতেই বিবাদের সূত্রপাত। তবে যার প্রভাব পড়ে ম্যাচের শেষে হাত মেলানোর সময়। সেসময় কোহলিকে কিছু একটা বলেন আফগান ক্রিকেটার। আর এতেই রেগে যান ভারতীয় এই সাবেক অধিনায়ক। তখন ছুটে আসেন গৌতম গম্ভীরও। তর্কাতর্কি ছলে বেশ কিছুক্ষণ।  

পরিস্থিতি যখন খারাপের দিকে তখন দুই দলের বাকি ক্রিকেটার ও স্টাফরা এসে থামানোর চেষ্টা করেন। পরবর্তীতে অবশ্য পরিস্থিতি ঠিক হয়। কোহলিকে টেনে নিয়ে যান বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। আর গম্ভীরকে শান্ত করেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit