বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

কামড় দেওয়া সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে নারী, অতঃপর…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে অঞ্জনা বেগম (৩০) নামের এক নারী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। এ সময় রোগীর সঙ্গে মৃত সাপটিকেও হাসপাতালে চিকিৎসকের নিকট নিয়ে যান। 

রোববার বিকাল ৪টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামে নিজ বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। 

হাসপাতালের জরুরি বিভাগে সাপটি দেখতে ভিড় করে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও তাদের স্বজনরা। আহত অঞ্জনা বেগম দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী।

সাপটির নাম বেত আঁচড়া বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা ও স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ। তিনি বলেন, বেত আঁচড়া সম্পূর্ণ বিষহীন। ভয়ের কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন।

অঞ্জনা বেগমের স্বামী জাহিদ জানান, আমার বাবা মাঠ থেকে জ্বালানির জন্য কিছু বাঁশ নিয়ে আসেন। আমার স্ত্রী সেই বাঁশগুলো রান্না ঘরে রাখছিলেন। এ সময় বাঁশের মধ্যে থাকা একটি সাপ তার হাতের তালুতে কামড় দেয়। পরে দ্রুত আমার স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। পাশাপাশি চিকিৎসার সুবিধার্থে সাপটিও নিয়ে যাওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াদেহ মাহমুদ রবিন  বলেন, সাপের কামড়ে আহত এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। একটি মৃত সাপও সঙ্গে করে নিয়ে এসেছেন। প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit