বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

৮৭ দিন অনশনের পর ইসরাইলি কারাগারে ফিলিস্তিনির মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি কারাগারে আমরণ অনশনকারী খাদের আদনান নামে এক ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।

৮৭ দিন অনশনের পর মঙ্গলবার ভোরে তাকে মৃত অবস্থায় কারাগারে পাওয়া গেছে বলে জানায় ইসরাইল। খবর সিএনএনের।
 
ইসলামি জিহাদ গ্রপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে এ বছরের ৫ ফেব্রুয়ারি আটক করেছিল দখলদার ইসরাইলি বাহিনী।

তবে ‘অবৈধভাবে’ আটকে রাখায় গত তিন মাস ধরে আমরণ অনশন করে আসছেন আদনান। অনশন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।

ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আদনান চিকিৎসা সেবা নেওয়া এবং স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন।

এর আগেও এই ফিলিস্তিনি অধিকারকর্মী অনশন করেছিলেন। ২০১৫ সালে আটকের পর টানা ৫৫ দিন কোনো কিছু খাননি তিনি। কথিত ‘প্রশাসনিক আটক’-এর অধীনে তাকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল।

এই ‘কালো আইনের’ আওতায় যাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না এনে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়।

ইসরাইলি মানবাধিকার সংস্থা হামোকেদের তথ্য অনুযায়ী, বর্তমানে কোনো ধরনের অভিযোগ ও বিচার কার্যক্রম ছাড়াই ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। ২০০৩ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ।

ফিলিস্তিনের গাজার ডব্লিউএইডি প্রিজনার অ্যাসোসিয়েশন বলেছে, ‘তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।’

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit