সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ সোমবার (১ মে) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাডাম কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা আগের দিনের মতোই আছে।’

খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ডের পরামর্শে শনিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা হচ্ছেন—অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক এবং অধ্যাপক সাদেকুল ইসলাম। 

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit